ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক

আজও ক্ষমতায় নেই ভবিষ্যতেও থাকতে চাই না

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাগজে-কলমে ক্ষমতায় থাকতে চান না। দেশ এবং দেশবাসীর সেবা করে যেতে চান। সেটাই তার লক্ষ্য। এমনটাই দাবি করেছেন মোদি।

রোববার (২৮ নভেম্বর) ৮৩তম ‘মন কি বাত’-এ সে কথাই তুলে ধরলেন তিনি। সেখানে প্রাসঙ্গিকভাবেই উঠে এলো উত্তরপ্রদেশের কথা। স্বাধীনতা যুদ্ধে এবং তার পরবর্তী সময়েও উত্তরপ্রদেশ কীভাবে দেশকে সমৃদ্ধ করেছে তার ব্যাখ্যা দিলেন তিনি। উঠে এলো স্টার্ট আপের প্রসঙ্গও।

নরেন্দ্র মোদির কথায়, গত কয়েক মাসে বিশ্বের দরবারে ভারতকে এক নয়া পরিচিত দিয়েছে এই স্টার্ট আপ। এনেছে বিশাল অঙ্কের লাভ ও বিনিয়োগ। এদিন তিনি আরও একবার মনে করিয়ে দিলেন, তিনিই দেশের ‘প্রধান সেবক’। করোনা প্রসঙ্গে সতর্ক করে দিয়ে বললেন, ‘করোনা এখনো শেষ হয়ে যায়নি, আমাদের সতর্ক থাকতে হবে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনের কথা নিয়ে বেতারে নিয়মিত প্রচারিত মাসিক অনুষ্ঠান ‘মন কি বাত’। এ অনুষ্ঠানের হোস্ট তিনি। জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার উদ্দেশ্যে ২০১৪ সালে শুরু করা এ অনুষ্ঠান প্রচারিত হয় অল ইন্ডিয়া রেডিও, ডিডি ন্যাশনাল ও ডিডি নিউজে।

অনুষ্ঠানের ৮৩তম অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি আজও ক্ষমতায় নেই। ভবিষ্যতেও ক্ষমতা দখল করতে চাই না। আমি শুধু সেবা করে যেতে চাই। আমার কাছে এই পদ, এই প্রধানমন্ত্রিত্ব-এসব ক্ষমতার জন্য নয়। এটা শুধু সেবার জন্য আছে।’

রাজেশ কুমার প্রজাপতি নামে ৪৯ বছরের এক ব্যক্তি জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। আয়ুষ্মান কার্ডের আওতায় তার চিকিৎসা হয়েছে। সেই কার্ড না থাকলে প্রচুর খরচ পড়ত। তার এক টাকাও খরচ হয়নি। এ কর্মসূচির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাজেশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা