মমতা বন্দ্যোপাধ্যায় ও শাহরুখ খান
আন্তর্জাতিক

শাহরুখকে টার্গেট করে ফাঁসানো হয়েছে

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, বলিউড বাদশাহ শাহরুখ খান নোংরা রাজনীতির শিকার। তাকে টার্গেট করে ফাঁসানো হয়েছে। শাহরুখের ইমেজ নষ্ট করার চেষ্টা করা হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) মুম্বাইয়ে বিশিষ্টজনদের সঙ্গে দেখা করেন মমতা। সেখানে বলিউডের পরিচালক মহেশ ভাট জানতে চান যে ডানপন্থী শক্তিদের থেকে স্বাধীনচেতা মানুষদের কীভাবে রক্ষা করা হয়।

প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘বাহুবলী নয়, ভারতবাসীরা জনশক্তিতে বিশ্বাস করেন। বৈচিত্র্যের মধ্যে ঐক্য হল আমাদের মূল ভিত্তি। দুর্ভাগ্যজনকভাবে, দেশবাসীকে বিজেপির নিষ্ঠুর, অগণতান্ত্রিক এবং অনৈতিক মনোভাব সইতে হচ্ছে।’

সঙ্গে তিনি যোগ করেন, ‘আমি জানি, মহেশ ভাটকে নিশানা করা হচ্ছে, শাহরুখকে নিশানা করা হচ্ছে। আরও অনেকে আছেন। কেউ মুখ খুলতে পারেন। কেউ খুলতে পারেন না।’

সরাসরি আরিয়ান খানের গ্রেফতার নিয়ে কিছু বললেন না। তবে শাহরুখ খানকে নিশানা করা হচ্ছে বলেই অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা। অভিযোগ করলেন, দেশবাসীকে বিজেপির 'নিষ্ঠুর, অগণতান্ত্রিক এবং অনৈতিক' মনোভাব সইতে হচ্ছে।

গত ২ অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে পাকড়াও করা হয় আরিয়ানকে। মাদক মামলায় তাকে গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তারপর থেকে একাধিবার তার জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছিল। ২৮ অক্টোবর শর্তসাপেক্ষে আরিয়ানের জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা