যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

ইরাকে সামরিক মিশন শেষ করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কারবি এক বিবৃতিতে বলেছেন, ২০২১ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্র-ইরাক কৌশলগত সংলাপের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বজায় রাখবে ওয়াশিংটন। এটি কার্যকর হলে ইরাকে মার্কিন বাহিনী আর সামরিক ভূমিকায় থাকছে না। এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক মিশন চলতি বছরই শেষ হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন স্থানীয় সময় শনিবার (২০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে। ইরাকের সঙ্গে বৈঠকের পর এ তথ্য দিলো পেন্টাগন।

পেন্টাগনের বিবৃতিতে আরও জানানো হয়, উভয় পক্ষ ইরাকে মার্কিন সামরিক মিশনের পরবর্তী ধাপ নিয়ে বৈঠকে আলোচনা করে। বৈঠকে জঙ্গি গোষ্ঠী আইএসকে প্রতিহত করতে ইরাকি সরকারি বাহিনীকে পরামর্শ, সহযোগিতা ও গোয়েন্দা তথ্য আদান প্রদান করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

পেন্টাগনের তরফে এ বিবৃতি এলো, ২০ নভেম্বর, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বাহরাইনে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী জুমা ইনাদ সাদুন আল-জাবুরির বৈঠকের পর।

বিবৃতিতে আরও বলা হয়, অস্টিন ইরাকের প্রতিরক্ষামন্ত্রীকে নিশ্চিত করেন যে দেশটির নিরাপত্তা বাহিনীকে সমর্থন-সহায়তা করার জন্য ইরাকি সরকারের আমন্ত্রণে সেখানে মার্কিন বাহিনী থাকবে।

পেন্টাগন প্রধান আবারও সম্প্রতি ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমির বাস ভবনে হামলার নিন্দা জানান এবং আশা প্রকাশ করেন যে ইরাকের নতুন সরকার অবশ্যই যেন শান্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা