আন্তর্জাতিক

উড়িষ্যায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক:

প্রশিক্ষণ চলাকালীন সময়ে ভারতের উড়িষ্যা রাজ্যের বিরাসলা এয়ারস্ট্রিপে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের ২ জন পাইলটই নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন প্রশিক্ষক পাইলট এবং অন্যজন ট্রেইনি পাইলট ছিলেন।

সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে গভর্নমেন্ট অ্যাভিয়েশন ট্রেনিং ইনস্টিটিউটের এফএ-১৫২ ভিটি-ইএনফ বিমানটি উড্ডয়ন শুরু করে। তবে উড্ডয়নের অল্প কিছুক্ষণ পরেই এটি বিধ্বস্ত হয়। তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি।

এক সূত্র অনুযায়ী, উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটিতে কোনো ত্রুটি দেখা দেয় ফলে এটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ এক বিবৃতিতে জানান, আমরা ধারণা করছি বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটি ছিল যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। বিমানটি এয়ারস্ট্রিপের রানওয়েতে বিধ্বস্ত হয়েছে। এরপর দুইজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। সূত্র- টাইমস অব ইন্ডিয়া

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা