আন্তর্জাতিক

ট্রাম্পের সেনা প্রত্যাহারের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:

পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভের এক দিন পর রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার ৬ জুন এক টুইটে ট্রাম্প বলেছেন, আমি ওয়াশিংটন ডিসি থেকে আমাদের সেনা প্রত্যাহারের প্রকৃয়া শুরুর জন্য আদেশ দিয়েছি। এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা (সেনাবাহিনী) বাড়ি ফিরে যাবে। তবে প্রয়োজন পড়লে দ্রুত ফিরবে।

২৫ মে মিনিয়াপোলিস শহরে ফ্লয়েডের গলা হাঁটু দিয়ে চেপে ধরেছিলেন এক পুলিশ কর্মকর্তা। এতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় সে।

এ ঘটনায় ১২ দিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ চলে। এমনকি এই বিক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বাইরেও।

শনিবার বিক্ষোভকারীদের সবচেয়ে বড় সমাবেশ ঘটে ওয়াশিংটন ডিসিতে।

পরিস্থিতি সামাল দিতে ন্যাশনাল গার্ডের কয়েক হাজার সদস্যকে নামানো হয় দেশটির বিভিন্ন রাজ্যে।

এমনকি ট্রাম্প ১০ হাজার সেনা নামাতে চেয়েছিলেন পরিস্থিতি সামাল দিতে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা