ফিলিপাইন
আন্তর্জাতিক

ফিলিপাইনে ভূমিধসে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে প্রবল বৃষ্টি, ঝড় ও ভূমিধসের ঘটনায় অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১১ জন। মঙ্গলবার (১২ অক্টোবর) এ কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ক্যাগায়ান প্রদেশের তথ্য কর্মকর্তা রোগেলিও সেন্ডিং জানিয়েছেন, ১১টি পৌরসভা বৃষ্টিতে প্লাবিত হয়েছে। মহাসড়ক ও ব্রিজসমূহ তলিয়ে গেছে। তবে মঙ্গলবার সকাল থেকে পানি কমতে শুরু করেছে বলে তিনি জানান।

জাতীয় দুর্যোগ সংস্থা এ কথা জানিয়ে বলেছে, লুজনে আরও সাতজন নিখোঁজ রয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলীয় পালাওয়ান দ্বীপে তীব্র ঝড়ে চার জন মারা গেছে এবং আরো চারজন নিখোঁজ রয়েছে।

গ্রীষ্মমণ্ডলীয় ভয়াবহ ঝড় কমপাসু সোমবার জনবহুল লুজন দ্বীপে তাণ্ডব চালায়। এরপর এটি দক্ষিণ চীন সাগরের দিকে ধেয়ে যায়।

ভূমিধসে স্থলবেষ্টিত পার্বত্য প্রদেশ ব্যাংকুয়েটে চার জনের প্রাণহানি ঘটে। ক্যাগায়ানে একজন ডুবে মারা গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা