আন্তর্জাতিক

ভারতে আরও ৪২ হাজার জনের করোনা শনাক্ত

সাননিউজ ডেস্ক: ভারতে গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৪২ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ৮৪৫ জন। বুধবার (১ সেপ্টেম্বর) হালনাগাদ করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।

স্থানীয় সময় সকাল আটটায় হালনাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে চিকিৎসাধীন রোগির সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন ৩ লাখ ৭৮ হাজার ১৮১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে দেশটিতে করোনায় নতুন করে ৩৬০ জনের মৃত্যু ঘটায় এ সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৩৯ হাজার ২০ জনে।

মন্ত্রণালয় জানায়, ভারতে বর্তমানে চিকিৎসাধীন রোগির সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৮ হাজার ১৮১ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট আক্রান্তের সংখ্যার মাত্র ১ দশমিক ১৫ শতাংশ। দেশব্যাপী কোভিড-১৯ রোগ থেকে সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ। তারা জানায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন রোগির সংখ্যা ৭ হাজার ৫৪১ জন বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার ভারতে ১৬ লাখ ৬ হাজার ৭৮৫ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। এনিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট ৫২ কোটি ৩১ লাখ ৮৪ হাজার ২৯৩ জনের এ ভাইরাস পরীক্ষা করা হলো। পরীক্ষার বিপরীতে প্রাত্যহিক আক্রান্তের হার ২.৬১ শতাংশ।

সাপ্তাহিক আক্রান্তের হার ২ দশমিক ৫৮ শতাংশ এবং বিগত ৬৮ দিন ধরে করোনাভাইরাসে আক্রান্তের হার ৩ শতাংশের নিচে থাকতে দেখা যাচ্ছে। উপাত্ত অনুযায়ী, ভারতে করোনাভাইরাসে মৃত্যু হার ১ দশমিক ৩৪ শতাংশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা