আন্তর্জাতিক

বিমানে সন্তান জন্ম নিলো আফগান নারীর

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়ার পর ঘরছাড়া বহু মানুষ। কাবুল বিমানবন্দরে এখনও দেশত্যাগের অপেক্ষায় হাজারো আফগান নাগরিক। আর এমন সময়ে জানা গেল, কাবুল থেকে সেনা প্রত্যাহারের একটি বিমানে এক আফগান নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

একটি মার্কিন ফ্লাইট জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর বিমানের মধ্যে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন শরণার্থী ওই নারী। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী রোববার টুইটারে এ তথ্য নিশ্চিত করে।

ইউএস এয়ার মোবিলিটি কমান্ড জানান, মধ্যপ্রাচ্যের একটি অস্থায়ী ঘাঁটি হয়ে জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে সৈন্যদের পৌঁছে দিচ্ছিল সি-সেভেনটিন পরিবহন বিমানটি। তাদের সঙ্গে ছিলেন ওই অন্তঃসত্ত্বা আফগান নারী। সন্তান প্রসবের পর ওই নারীকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। মা ও মেয়ে দুজনই ভালো আছে বলে জানা গেছে।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা ও নাগরিকদের সরিয়ে নিতে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে রামস্টাইন। কাবুল থেকে বিভিন্ন বিমানে করে বহু মানুষ সরাসরি কাতারে যাচ্ছেন। সেখান থেকে তাদের জার্মানিতে নেওয়া হচ্ছে সি-সেভেনটিন পরিবহন বিমানে করে। রামস্টাইন এয়ার বেইজে পাঁচ হাজার মানুষকে রাখার ব্যবস্থা আছে। জরুরিভিত্তিতে ওই ঘাঁটির ধারণ ক্ষমতা বাড়িয়ে সাড়ে সাত হাজার করা হচ্ছে।

জুলাই মাস থেকে ২২ হাজার মানুষকে কাবুল থেকে সরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৪ অগাস্টের পর থেকে নেওয়া হয়েছে ১৭ হাজার মানুষকে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা