তালেবান মুখপাত্র সোহেল শাহিন
আন্তর্জাতিক

সবাইকে নিয়ে নমনীয় সরকার গঠন : তালেবান

আন্তর্জাতিক ডেস্ক: সকল আফগান পক্ষকে নিয়ে একটি নমনীয় ইসলামি সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছে তালেবান। তালেবান মুখপাত্র সোহেল শাহিনের বরাত দিয়ে আফগান বার্তা সংস্থা শাফাকনা এ খবর জানিয়েছে।

শাহিন গতকাল (সোমবার) বলেন, আফগানিস্তানে এখন যে সরকার গঠিত হবে তাতে শুধু তালেবান সদস্যরা থাকবেন না বরং সেখানে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তিনি বলেন, আফগানিস্তানের বিখ্যাত সব রাজনৈতিক ব্যক্তিত্বকে নয়া সরকারে অন্তর্ভুক্ত করতে চায় তালেবান।

তালেবানের মুখপাত্র আরো বলেন, এতদিন ধরে আফগান সেনাবাহিনী ও পুলিশসহ সবগুলো নিরাপত্তা বাহিনীতে কর্মরত যে কেউ তার অস্ত্র সমর্পন করে তালেবানে যোগ দেবে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে।

১৫ আগস্ট আফগানিস্তান থেকে সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাওয়ার পর কোনো কোনো সূত্র সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই’র নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার পরিষদ গঠনের খবর দিয়েছিল।

ওই পরিষদের বাকি দুই সদস্য হিসেবে সাবেক মুজাহিদ কমান্ডার গুলবুদ্দিন হেকমতিয়ার ও গনি সরকারের শান্তি বিষয়ক উচ্চ পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহর নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু তালেবান নেতৃবৃন্দ ঘোষণা করেছেন, তারা কোনো অন্তবর্তী সরকার বা পরিষদ মানেন না। তারা সরাসরি পরবর্তী সরকার গঠন করবেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা