আন্তর্জাতিক

দুর্গার মুখে সোনার মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এর হাত থেকে রক্ষা পেতে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই।
সচেতনতা বাড়ানোর লক্ষ্যে দেবী দুর্গার মুখে উঠলো সোনার তৈরি মাস্ক। প্রতিমার মুখে সোনার মাস্ক পরানোর উদ্যোগটি নিয়েছে ভারতের বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব।

রোববার (৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে প্রতিমার মুখে সোনার মাস্ক পরিয়ে দেন রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, বন্ধুমহল ক্লাবের এবারের থিমের নাম ‘অরুণ’। যাতে প্রয়াত থিম শিল্পী অরুণ পালকে শ্রদ্ধা জানানো হয়েছে। পাশাপাশি অন্ধকার রাতের মতো কঠিন সময় পেরিয়ে নতুন সূর্যের আগমনের প্রার্থনা করা হয়েছে।

কোভিড পরবর্তী জটিলতার জন্য মৃত্যু হয় অরুণ পালের। তারপর থিমের দায়িত্ব নেন সম্রাট ভট্টাচার্য। প্রয়াত অরুণ পালকে শ্রদ্ধা জানিয়েই এমন থিমের ভাবনা। এর পাশাপাশি কোভিড সচেতনতার দিকটিও মাথায় রাখা হয়েছে।

সোনার মাস্কের পাশাপাশি দেবী দুর্গার হাতে রয়েছে সার্জিক্যাল মাস্ক, শরীরের তাপ মাপার যন্ত্র, অক্সিমিটার, ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো অস্ত্র। এতেই যেনো করোনা অসুর বধ হয়ে যায়, এই প্রার্থনাই করা হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

‘ধুম ফোর’ গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা