আন্তর্জাতিক

শাদে সংঘর্ষ, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : শাদে কৃষক ও রাখালদের মধ্যকার সংঘর্ষে নিহত হয়েছেন ২২ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।
শাদ কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

মধ্য আফ্রিকার দেশ শাদের হাজার-লামিস প্রদেশের গর্ভনর আমিনা কোডজিয়ানা রোববার (৮ আগস্ট) এএফপি’কে জানিয়েছেন, দুই সম্প্রদায়ের মধ্যে জমি নিয়ে বিরোধের কারণে এই সংঘাতের সূত্রপাত হয়। যাদের একপক্ষ জমিতে যেতে চায় এবং অন্যপক্ষ তাদেরকে বাধা দেয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, রাজধানী অ্যানজামিনা থেকে ২০০ কিলোমিটার পূর্বে জোহানা গ্রামে গত শনিবার যে দ্বন্দ্বের শুরু হয়, তা বৌলালা ও আরব যাযাবরদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সংঘর্ষে ২২ জন নিহত হওয়া ছাড়াও আরও ১৮ জন আহত হয়েছেন।

শাদের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে আন্তঃসম্প্রদায় বিরোধ ও সংঘর্ষের ঘটনা খুবই সাধারণ। সেসব এলাকার অনেক বাসিন্দারই অস্ত্রশস্ত্র আছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা