আন্তর্জাতিক

মহারাষ্ট্রে বন্যা-ভূমিধসে নিহত ১৬৪

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভারতের মহারাষ্ট্রে অন্তত ১৬৪ জন নিহত হয়েছে। এখনো আরও ১০০ জনের মতো নিখোঁজ রয়েছে। বন্যাদুর্গত এলাকা থেকে দুই লাখ ২৯ হাজার ৭৪ জনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। খবর এনডিটিভির।

মহারাষ্ট্র রাজ্য সরকার জানিয়েছে, সোমবার (২৬ জুলাই) পর্যন্ত মহারাষ্ট্রে ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু রায়গাদ থেকে উদ্ধার করা হয়েছে ১১ জনের মরদেহ। রায়গাদে এ পর্যন্ত মারা গেছেন ৭১ জন, সাতারায় ২১, রত্নাগিরিতে ২১ জন, কোলাপুরে সাত জন, থানেতে ১২ জন, মুম্বাই শহরতলিতে চার জন, সিন্ধুদুর্গে দুই জন ও পুনেতে দুই জনের মৃত্যু হয়েছে। বন্যাজনিত দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৬ জন।

সোমবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যান। এসময় তিনি ভূক্তভোগীদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন। আশ্বাস দেন সব ধরণের সহায়তার।

রোববার (২৫ জুলাই) রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত চিপলুন পরিদর্শন করেন। রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকমের সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রোববার (২৫ জুলাই) উত্তর গোয়ায় যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তও। তিনি বলেন, ১৯৮২ সালের পরে এতো ভয়ানক পরিস্থিতি আর হয়নি রাজ্যের। এমনকি সেই সময়ও এতো ক্ষয়ক্ষতি হয়নি, যা গত কয়েক দিনের বৃষ্টিতে হয়েছে।

এদিকে আরও তিন-চারদিন ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। প্রতি বছর দক্ষিণ এশিয়ায় জুন ও সেপ্টেম্বরের এ সময়ের মধ্যে ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা