আন্তর্জাতিক

আফগানিস্তানে ঈদের জামায়াতে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদুল আযহার জামাত লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। তবে এতে এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। -সূত্র বিবিসি

কাবুলে প্রেসিডেন্টের বাসভবনে ঈদের জামাত স্থানীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সময়ই রকেট হামলা চালানো হয়। রকেটগুলো প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছেই বিস্ফোরিত হয়। নামাজে অংশ নেয়া স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।

ওই জামাতে অংশ নিয়েছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিও। বিস্ফোরণের পরে মি. ঘানি বলেন, শান্তি স্থাপনের প্রতি তালেবানের কোন আগ্রহ নেই। কাতারে দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় খুব বেশি অগ্রগতি আসেনি।

সরকারের একজন মুখপাত্র মিরওয়াইস স্তানিকযাই বলেন, এখনো পর্যন্ত হতাহতের কোন খবর তারা পাননি। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের প্রায় শেষ পর্যায়ে তালেবান দেশ জুড়ে আবারো তাদের আক্রমণাত্মক কার্যক্রম জোরদার করছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা