আন্তর্জাতিক

বিশ্বে মোট করোনা রোগী ১৯ কোটি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুসারে সারাবিশ্বে প্রায় ১৯ কোটি করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪০ লাখের বেশি এবং সুস্থ হয়েছেন ৪০ লাখ ৮২ হাজার মানুষ।

শুক্রবার (১৬ জুলাই) ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫৯ হাজার ৬৪৮ জন। এতে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৯৭ লাখ ২ হাজার ২৪৭ জনে।

একই সময়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৫০২ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ লাখ ৮২ হাজার ৬৩৭ জনে।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪৪ জনের। এনিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৪ হাজার ২১৪ জনে।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৫৪৪ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৯ হাজার ৭২ জন। দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ১০ লাখ ২৫ হাজার ৮৭৫ জন। মারা গেছেন ৪ লাখ ১২ হাজার ৫৬৩ জন।

ওয়ার্ল্ডোমিটারের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। গত কয়েক সপ্তাহ ধরে দেশে উদ্বেগজনক হারে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। এখন পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জন। এর মধ্যে মারা গেছেন ১৭ হাজার ২৭৮ জন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা