আন্তর্জাতিক

যুবক সেজে নারীর সঙ্গে নারীর প্রেম

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ছাড়া অন্যদের চিনতে পারা খুব কঠিন কাজ। কে নারী কে পুরুষ তাও বুঝা কঠিন। আর এগুলো না জেনেই আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি। এতেই ঘটে বিপত্তি। এমন এক ঘটনা ঘটেছে ভারতের কেরালার কোল্লাম জেলার কাল্লুভাতুক্কাল গ্রামে।

জানা যায়, ফেসবুকে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রেশমা নামে এক গৃহবধূ। সেই যুবকের সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন। যেদিন পালাবেন সেদিন তার সাত দিনের শিশু সন্তানকে শুকনো পাতার স্তূপে ফেলে যান তিনি।

এরপর শিশুটিকে শুকনো পাতার স্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন ওই শিশুর মৃত্যু হয়। শিশুটির ডিএনএ নমুনার সূত্র ধরেই তার মা রেশমার খোঁজ পায় পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, ফেসবুকে একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। স্বামীকে ছেড়ে ওই ব্যক্তির সঙ্গেই পালানোর সিদ্ধান্ত নেন রেশমা। আর তাই করতে গিয়ে সন্তানকে শুকনো পাতার স্তূপে ফেলে রেখে এসেছিলেন তিনি।

ঘটনার তদন্তে পুলিশ জানতে পারে, রেশমার সঙ্গে মজা করতেই তার ভাইয়ের মেয়ে ও অন্য এক নারী ফেসবুকে ফেক আইডি খোলেন। যে কারণে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ওই দুই নারীকে জিজ্ঞাসাবাদও করে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা