আন্তর্জাতিক

চীন-রাশিয়ার বন্ধুত্ব চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : চীন ও রাশিয়ার নেতারা ২০ বছরের পুরনো বন্ধুত্ব চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। নেতারা ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক এবং সম্পর্কের ‘স্থিতিশীল ভূমিকার’ প্রশংসা করেছেন।

সোমবার (২৮ জুন) চুক্তিটি স্বাক্ষরের দুই দশক উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের শি জিন পিং এর ভিডিও লিংকের মাধ্যমে বৈঠকের প্রেক্ষাপটে রাশিয়া ও চীন একটি যৌথ বিবৃতি প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দুই বিশ্ব শক্তির অভিন্ন টানাপোড়েনের প্রেক্ষিতে গত বেশ কয়েক বছর ধরে মস্কো ও বেইজিং নিবিড় সহযোগিতার বন্ধনে আবদ্ধ রয়েছে। এ দুদেশ অর্থনৈতিক, সামরিক ও জ্বালানি খাতসহ বিভিন্ন বিষয়ে সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে।

পুতিন বলেন, এই বন্ধুত্ব চুক্তি সম্পর্ককে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে। চুক্তির মেয়াদ ২০২২ সালের ফেব্রুয়ারিতে আরও ৫ বছরের জন্য বাড়ানো হবে।

তিনি চুক্তিটির প্রশংসা করে বলেন, বৈশ্বিক বিষয়ে এ চুক্তি চীন ও রাশিয়ার সহযোগিতার ক্ষেত্রে স্থিতিশীল ভূমিকা পালন করছে। ক্রেমলিন থেকে প্রকাশিত ওই বিবৃতিতে শি বলেন, অশান্তি ও পরিবর্তনের মধ্যদিয়ে যাওয়া এ বিশ্বে মানবতা নানা ধরনের ঝুঁকি মোকাবেলা করছে। চীন ও রাশিয়ার সহযোগিতা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক শক্তির যোগান দিচ্ছে।

তিনি আরও বলেন, চীন রাশিয়ার বন্ধুত্ব নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি উদাহরণ হিসেবে কাজ করছে।

চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের সময় ২০০১ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা