আন্তর্জাতিক

ভারতের সীমান্ত খুললে ৫ লাখ ট্যুরিস্ট ভিসা ফ্রি

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক পর্যটন থমকে রয়েছে মরণব্যাধি করোনাভাইরাসের জন্য। যার কারণে বিশ্বের বেশিরভাগ দেশেই চলছে কড়া ভ্রমণ নিষেধাজ্ঞা। ভারতও এর ব্যতিক্রম নয়। মহামারির দ্বিতীয় ঢেউয়ে পর্যুদস্ত হয়ে পড়েছে তারা।

তবে গণহারে টিকাদানের মাধ্যমে ধীরে ধীরে পরিস্থিতি সামলে উঠছে দেশটি। প্রায় আড়াই মাস পর সোমবার সেখানে করোনায় মৃত্যুর সংখ্যা হাজারের নিচে নেমেছে, কমেছে সংক্রমণের হারও। ফলে অর্থনীতি চাঙ্গা করতে শিগগিরই পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার চিন্তা করছে ভারত সরকার।

সেক্ষেত্রে বিদেশি পর্যটক টানতে বড়সড় চমকই দিয়েছেন ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

সোমবার (২৮ জুন) তিনি ঘোষণা দিয়েছেন, আন্তর্জাতিক যাতায়াত ফের শুরু হওয়ার পর প্রথম যে পাঁচ লাখ বিদেশি পর্যটক ভারত ভ্রমণের আবেদন করবেন, তাদের কোনো ভিসা ফি দিতে হবে না। অর্থাৎ, আবেদনকারী প্রথম পাঁচ লাখ পর্যটকের জন্য ভারত ভ্রমণে ভিসা চার্জ পুরোপুরি ফ্রি।

করোনার আঘাত সামলে দেশের পর্যটন শিল্পকে দ্রুত চাঙ্গা করতে এটি ভারত সরকারের নতুন উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, এই নীতি জারি থাকবে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে, তার মধ্যেই যেদিন পাঁচ লাখ পর্যটকের কোটা পূরণ হয়ে যাবে, ফ্রি ভিসার অফারও সেদিনই শেষ হবে। একজন পর্যটক একবারই এই সুবিধা পাবেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা