আন্তর্জাতিক

গাজায় ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণে ইসরায়েলের বাধা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় ২২০০ ঘর পুরোপুরি ধংস ও ৩৭ হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনিকে। এসব ক্ষতিগ্রস্ত বাড়িগুলো সংস্কার এবং পুনর্র্নিমাণে বাধা দিচ্ছে ইসরায়েল।

জার্মানী সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে জানায়, গাজা সরকারের হিসাব অনুসারে, মে মাসের ১১ দিনের যুদ্ধে ইসরায়েলের হামলায় গাজা উপত্যকার অন্তত ২ হাজার ২০০ ঘর পুরোপুরি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭ হাজার ঘরবাড়ি। গত ২১ মে মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধ থামাতে রাজি হয় ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতির আলোচনার সময় মধ্যস্থতাকারী দুই দেশ গাজায় ধংস ও ক্ষতিগ্রস্ত বাড়িঘর এবং রাস্তাঘাট নির্মাণে ৫০০ মিলিয়ন ডলারের অর্থ সহায়তার প্রস্তাব রাখে।

এদিকে হামাসের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেওয়ার অভিযোগ তুলেছে ইসরায়েল। তাদের দাবি, গাজাবাসীর জন্য সংগ্রহ করা অর্থের সিংহভাগ অস্ত্র কেনায় ব্যয় করবে হামাস।

গত মে মাসে গাজা উপত্যকায় ইসরায়েলিদের নির্বিচার হামলায় অন্তত ২৫৭ ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ৬৬ শিশুও রয়েছে। বিপরীতে ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা হামলায় ইসরায়েলে প্রাণ হারান বিদেশিসহ ১৩ জন।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা