আন্তর্জাতিক

ডেল্টার দাপট পুরো বিশ্বে : ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও জানিয়েছে, করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা পুরো বিশ্বে আধিপত্য বিস্তার করছে।

শুক্রবার (১৮ জুন) সংস্থাটির প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথনিএ তথ্য জানান।

তিনি বলেন, সংক্রমণ ঘটানোর বাড়তি ক্ষমতার কারণে পুরো বিশ্বেই ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত আধিপত্য বিস্তার করে ফেলছে।

কোভিড ভাইরাস ক্রমাত রূপ বদলাচ্ছে। ভারতে করোনার পরিবর্তিত রূপ ডেল্টা ধরন বা ভ্যারিয়েন্টটি (বি.১.৬১৭.২) অতি সংক্রামক। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই পেল্টাকে ‘বিশ্বের উদ্বেগ’ হিসেবে চিহ্নিত করেছিল।

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতে রেকর্ড রোগী শনাক্ত ও মৃত্যুর জন্য এই ডেল্টা ধরনটিকেই দায়ী করা হচ্ছে। বাংলাদেশেও এ ধরনটির দাপটের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

ঢাকায় কোভিড-১৯ রোগীদের দুই-তৃতীয়াংশের দেহেই ডেল্টা ধরন পেয়েছে আইসিডিডিআর,বি। গত মে মাসের শেষ এবং জুন মাসের প্রথম সপ্তাহে ঢাকায় করোনাভাইরাস আক্রান্ত ৬০ জনের নমুনার জেনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া যায়।

এর আগে ভয় ধরিয়েছিল যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের আলফা ধরন (বি.১.১৭)। এ সপ্তাহেই যুক্তরাজ্যে করোনাভাইরাসের এই ধরন দুটি বিশ্লেষণ করে পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) জানিয়েছে, ডেল্টা ধরনটি আলফার চেয়ে গৃহস্থালিতে ৬৪ শতাংশ বেশি দ্রুত ছড়িয়ে পড়ে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা