আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ভোটের মাঠে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গে পঞ্চম দফার বিধানসভা নির্বাচনের ভোট। এর মধ্যেই প্রধান দুই দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার উত্তর-পূর্বে অবস্থিত বিধাননগরের সুকান্তনগর এলাকা এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়।

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকালে দুই পক্ষ একে অপরকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে সেখানে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী।

বিজেপির অভিযোগ, শান্তিনগরের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরেই হুমকি দিচ্ছিল তৃণমূল। ভোট দিতে গেলে গুলি করে মেরে ফেরা হবে বলে শাসানো হয়। শনিবার সকালে বিজেপি কর্মীরা বুথ অফিস তৈরি করলে সেখানেও তৃণমূলের কর্মীরা হুমকি দিতে থাকে। অকথ্য গালিগালাজের পাশাপাশি ২ তারিখের পর দেখে নেয়া হবে বলে হুমকি দেয়া হয়।

এর জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে হাজির হন বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। সংবাদমাধ্যমের কাছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি। এর মধ্যে প্রার্থীর উপস্থিতিতেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরস্পরকে ইট ছুড়তে থাকে। তাতে আহত হন দুপক্ষেরই কয়েকজন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নির্বাচন কমিশনের (ইসি) কুইক রেসপন্স টিম। তাদের সামনেই চলে হাতাহাতি। সব্যসাচীর অভিযোগ, বিধাননগরের এক পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বিভিন্ন জায়গায় সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল। অবিলম্বে পদক্ষেপ নেয়া উচিত নির্বাচন কমিশনের।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা