আন্তর্জাতিক

করোনা রোগীর শরীরে মিলছে নতুন লক্ষণ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসের প্রতিষেধক তৈরিতে উঠে পড়ে নেমেছে বিশ্বের সব দেশ। এই ভাইরাস নিয়ে বের হচ্ছে একের পর এক তথ্য।

এবার আক্রান্ত রোগীর শরীরে পাওয়া যাচ্ছে নতুন দুই লক্ষণ। নতুন লক্ষণে দেখা যাচ্ছে আক্রান্ত রোগীর পায়ে দেখা দিচ্ছে ক্ষত ও র‌্যাশ । ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

স্পেনের চিকিৎসকরা জানিয়েছেন, করোনা সংক্রমণের লক্ষণ হিসেবে পায়ে অথবা পায়ের আঙ্গুলের উপর চিকেনপক্সের মতো ক্ষত তৈরি হতে পারে।

ইতালিতে প্রতি ৫ জন করোনা আক্রান্তের একজনের মধ্যে এই উপসর্গ দেখা যাচ্ছে বলে জানান চিকিৎসকরা। স্পেনের পোডিয়াট্রিস্ট এবং চর্মরোগ বিশেষজ্ঞের মতে শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে এই উপসর্গ ক্রমশ শনাক্ত হচ্ছে।

চিকিৎসকরা আরো জানান, ইতালির এক করোনা আক্রান্ত শিশুর পায়ে প্রথম এমন উপসর্গ দেখা যায়। তবে এখন পর্যন্ত এটি শুধু শিশু ও কিশোরদের মাঝেই উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে বলেও জানান তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা