আন্তর্জাতিক

‘ফিলিস্তিন বিষয়ে সমান মনোভাব দেখাতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টোনি ব্লিনকেন ফিলিস্তিনের ব্যাপারে সমান মনোভাব পোষণ নিশ্চিত করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার ( ২ এপ্রিল ) যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন সতর্কতার সঙ্গে দ্বি-রাষ্ট্র সমাধান প্রচেষ্টা জোরদার করার প্রেক্ষাপটে তিনি এমন আহ্বান জানালেন। খবর এএফপি’।

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নাড প্রাইস জানান, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গবি আশকানেজির সঙ্গে টেলিফোনে আলাপকালে ব্লিনকেন ‘ইসরাইল ও ফিলিস্তিন স্বাধীনতা, নিরাপত্তা, সমৃদ্ধি ও গণতন্ত্রের দিক থেকে সমান সুযোগ-সুবিধা ভোগ করবে মার্কিন প্রশাসনের এমন বিশ্বাসের ওপর বেশি জোর দেন।’

ব্লিনকেন যুক্তরাষ্ট্র-ইসরাইল অংশীদারিত্বের সকল দিক আরও শক্তিশালী করারও প্রতিশ্রুতি দেন এবং আরও ৪ আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গত বছর করা ইহুদি এ রাষ্ট্রের চুক্তির প্রতি সমর্থন ব্যক্ত করেন।

এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন যে কট্টর ডানপন্থী নেতানিয়াহুকে তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের জানানো অবিচল সমর্থন থেকে তিনি দূরে থাকবেন।

নতুন মার্কিন প্রশাসন ফিলিস্তিনকে মানবিক সাহায্য দেওয়া জোরদার করেছে এবং সাম্প্রতিক দিনগুলোতে এটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে পশ্চিম তীরে ইসরাইলের নিয়ন্ত্রণ হচ্ছে এক ধরনের দখলদারিত্ব’ এমনটাই যুক্তরাষ্ট্র মনে করে।

বৃহস্পতিবার প্রাইস বলেন, ‘আমরা বিশ্বাস করি একতরফাভাবে বসতি কার্যক্রম চালানো থেকে ইসরাইলের বিরত থাকা উচিত হবে। কেননা, এ ধরনের কর্মকাণ্ডের কারণে উত্তেজনা বৃদ্ধি পায় এবং দ্বি-রাষ্ট্র সমাধান আলোচনাকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে ব্যাহত করে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা