আন্তর্জাতিক

লিবিয়া থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ‘কাল বিলম্ব না করে’ লিবিয়া থেকে সকল বিদেশি সৈন্য এবং ভাড়াটে নিরাপত্তা কর্মীদের প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানিয়েছে। সর্বসম্মতভাবে অনুমোদিত এক ঘোষণায় তারা এ আহ্বান জানায়। খবর- এএফপি।

জানা যায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার (১০ মার্চ) ঐক্যমতের একটি নতুন সরকার অনুমোদন করায় লিবিয়ার পার্লামেন্টকে স্বাগত জানিয়েছে। মুয়াম্মার গাদ্দাফির পতনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া এক দশকের সংঘাতের পর ডিসেম্বরের নির্বাচনে এ নতুন সরকার তেল সমৃদ্ধ এ দেশকে নেতৃত্ব দিতে যাচ্ছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশ অনুমোদিত এক বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতি চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।’

জাতিসংঘ সংস্থা জানায়, ২০২০ সাল শেষে লিবিয়ায় প্রায় ২০ হাজার বিদেশি সৈন্য এবং ভাড়াটে নিরাপত্তা কর্মী রয়ে গেছে। তার পর থেকেই এসব সৈন্য ও ভাড়াটে কর্মী প্রত্যাহার করে নেয়ার আর কোন লক্ষণ দেখা যাচ্ছে না।

বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তা পরিষদ সকল সদস্য দেশকে জাতিসংঘ অস্ত্র নিষেধাজ্ঞা পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছে।’

এ অস্ত্র নিষেধাজ্ঞা বাস্তবায়ন দেখভালের দায়িত্বে থাকা জাতিসংঘ বিশেষজ্ঞরা জানান, গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে ন্যাটোর নেতৃত্বে গঠিত মিশনের পর আরোপ করা এ অস্ত্র নিষেধাজ্ঞা বছরের পর বছর ধরে নিয়মিতভাবে লঙ্ঘিত হয়ে আসছে।

নিরাপত্তা পরিষদ আগামী কয়েক দিনের মধ্যে এ ব্যাপারে বার্ষিক প্রতিবেদন দিবে বলে আশা করা হচ্ছে। এর আগের প্রতিবেদনে জাতিসংঘ বিশেষজ্ঞরা লিবিয়ায় রাশিয়ার ভাড়াটে নিরাপত্তা কর্মীর উপস্থিতির নিন্দা জানিয়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা