আন্তর্জাতিক

মিয়ানমার ৩ পুলিশ সদস্যের ভারতে পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে চলমান সহিংসতার মধ্যে সেনাবাহিনীর আদেশ নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়ে ৩ পুলিশ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

বৃহস্পতিবার ( ৪ মার্চ) ভারতীয় প্রশাসনকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সেনাবাহিনীর আদেশ মানবেন না, তাই সেই ৩ কনস্টেবল দেশটি থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেন।

মিজোরামের শীর্ষ পুলিশ কর্মকর্তা স্টিফেন লালরিনাওমা সংবাদ মাধ্যমটিকে বলেন, ‘তারা বলেছেন সেনাবাহিনী থেকে যে নির্দেশ পেয়েছেন, সেটি মানতে পারবেন না বলেই পালিয়ে এসেছেন।’

মিয়ানমারের সঙ্গে ভারতের ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে। কিছু রোহিঙ্গা দেশটিতে আগে প্রবেশ করলেও পুলিশ সদস্যদের এভাবে আশ্রয় চাওয়ার ঘটনা বিরল। ১ ফেব্রুয়ারি মিয়ানমার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এরপর শুরু হয় বিক্ষোভ। এখন পর্যন্ত সেখানে অর্ধশতাধিক বিক্ষোভকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

অভ্যুত্থানের পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। রাজধানী নেপিডোতে সেনাশাসন বিরোধী বিক্ষোভকালে গুলিতে আহত হন ২০ বছরের এক তরুণী। তিনি নেপিডোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২০ ফেব্রুয়ারি একদিনে মারা যান দুজন। একটি শিপইয়ার্ডের কর্মীদের সেনাবিরোধী আন্দোলন নিয়ন্ত্রণ করতে পুলিশ গুলি চালালে সেই দুজন প্রাণ হারায়। এরপর ১ মার্চ একদিনে মারা যায় ১৮ জন। ৩ মার্চ প্রাণ হারায় আরও ৩৮ জন!।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা