আন্তর্জাতিক

তবুও রাজপথ ছাড়তে রাজি নন মিয়ানমারের বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক : পঞ্চম দিনের মতো বুধবার (১০ ফেব্রুয়ারি) মিয়ানমারের সড়কে অবস্থান করছেন সেনা অভ্যুত্থান বিরোধীরা। রক্ত ঝরলেও সেনাদের ক্ষমতা থেকে বিদায়ের আগ পর্যন্ত রাজপথ ছাড়তে রাজি নন বলে জানিয়েছেন তারা।

১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চিকে বন্দি করা হয়। এর কয়েক দিন পর থেকে দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ শুরু হয়।

এদিকে,মঙ্গলবার রাজধানী নেপিদোতে বিক্ষোভ চলাকালে গুরুতর আহত এক নারীর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। ওই নারীর মাথায় গুলি লেগেছিল। বিক্ষোভে যোগ দেওয়া এই নারী মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এক চিকিৎসক।

বিক্ষোভকারী তরুণ নেতা ইসথার জি ন বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা নীরব থাকতে পারব না। আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে যদি রক্তপাত হয়, তবে আমরা তাদের দেশটি দখল করতে দিলে আরও রক্ত ঝরবে।’

বুধবার ইয়াঙ্গুনে হাজার হাজার বিক্ষোভকারী অংশ নিয়েছে। নেপিদুতে শতাধিক সরকারি কর্মচারি অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছে। কায়াহ রাজ্যে এক দল পুলিশ সদস্য ইউনিফর্ম পরা অবস্থায় বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছেন। অবশ্য এদিন কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে নেপিদুতে মঙ্গলবার আহত বিক্ষোভকারীদের যে ক্লিনিকটিতে চিকিৎসা দেওয়া হচ্ছিল সেটি দখল করেছে সেনাবাহিনী।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা