আন্তর্জাতিক
করোনা মোকাবেলা

ভারতবাসীর কাছে ৯ মিনিট সময় চাইলেন মোদি

সান নিউজ ডেস্ক:

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ৫ এপ্রিল রাত ৯টায় ভারতবাসীর কাছ থেকে ৯ মিনিট সময় চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ৯ মিনিটে প্রদীপ প্রজ্বালন করে করোনা রুখতে মহাশক্তির প্রকাশ ঘটবে বলে মন্তব্য করেন মোদি। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার করোনা মোকাবেলায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে দেশবাসীর কাছে ভারতের প্রধানমন্ত্রী এই সময় দেয়ার অনুরোধ করেন।

নরেন্দ্র মোদি বলেন, আগামী ৫ এপ্রিল রাত ৯টায় আমি আপনাদের থেকে ৯ মিনিট চাইছি। ওই সময়ে বাড়ির সব আলো বন্ধ করে ঘর বা বারান্দায় দাঁড়িয়ে মোমবাতি, প্রদীপ বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালান। এতেই মহাশক্তির প্রকাশ ঘটবে। ওই শক্তি দিয়েই প্রকাশ পাবে যে, আমরা কেউ একা নই, সবাই একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ে রয়েছি।

ভিডিও কনফারেন্সে ২১ দিনের লকডাউন শেষ হলে করোনা নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে মুখ্যমন্ত্রীদের থেকে পরামর্শ চান প্রধানমন্ত্রী।

এদিন ‘এগজিট স্ট্র্যাটেজি’ ওপর জোর দিয়ে মোদি বলেন, লকডাউন শেষ হলে কী হবে, সে বিষয়ে রাজ্য ও কেন্দ্র সরকারকে এগজিট স্ট্র্যাটেজি বানাতে হবে। এ পর্যন্ত দেশটিতে করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৫৬৭ জন। এতে মারা গেছেন ৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯২ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা