আন্তর্জাতিক

ক্ষমা চাইলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার প্রভাব কাটাতে ভারতে চলছে ২১ দিনের লকডাউন। কিন্তু মৃত্যু যেমন বাড়ছে তেমনি সিদ্ধান্তের ক্ষেত্রে পর্যাপ্ত প্রস্তুতির অভাব নিয়ে সমালোচনাও বাড়ছে।

এ কারণে ২৯ মার্চ রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের দরিদ্র মানুষের কাছে ক্ষমা চেয়েছেন।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৪ মার্চ মঙ্গলবার তিন সপ্তাহের লকডাউন জারি করে ভারত সরকার। কিন্তু এই সিদ্ধান্তের ফলে ভারতের কয়েক মিলিয়ন দরিদ্র মানুষ চরম বেকায়দায় পড়েছেন। বহু ক্ষুধার্ত এবং বেকার প্রবাসী শ্রমিকদের শহর ছেড়ে পালাতে হচ্ছে এবং গ্রামের পথে শত শত কিলোমিটার পায়ে হেঁটে পাড়ি দিতে হচ্ছে।

মোদি দেশব্যাপী প্রচারিত এক রেডিও বার্তায় বলেন, আমি প্রথমেই আমার দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তিনি মানুষকে বুঝিয়ে বলার চেষ্টা করেন যে তার আর কোনো উপায় ছিল না।

রোববার পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৯ জনে এবং মোট মৃত্যু হয়েছে ২৫ জনের।

মহামারির কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার ও দরিদ্রদের সহায়তা করার জন্য ২৬ মার্চ বৃহস্পতিবার ২২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করে ভারত সরকার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা