আন্তর্জাতিক

২০ সেবা দাসী নিয়ে সেল্ফ আইসোলেসনে থাই রাজা

আন্তর্জাতিক ডেস্ক:

ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নও ঘোষণা দিয়েছেন নিজ থেকে আইসোলেসনে থাকার। বর্তমানে তিনি জার্মানির সোনেনবিচল গ্র্যান্ড হোটেলে তার গুরুত্বপূর্ণ কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অবস্থান করছেন।

তবে সেখানে তাদের সেবা প্রদানের জন্য সঙ্গে রয়েছেন ২০ জন সেবা দাসীও।

সম্প্রতি ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য উইক’ এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। সেখানে বলা হয়, থাই রাজা সম্প্রতি পুরো সোনেনবিচল বুকিং দেন। তার সঙ্গে অনেক কর্মকর্তা-কর্মচারীসহ অনেক রক্ষিতাও অবস্থান করছেন সেখানে।

তবে তার চার স্ত্রীর কেউ সেখানে অবস্থান করছেন কিনা, তা জানা যায়নি।

এদিকে রাজার এমন কর্মকাণ্ডে বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন থাইল্যান্ডের জনগণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এর তীব্র সমালোচনা করেছেন। এরইমধ্যে দেশটির টুইটারে #Why do you need a king ট্রেন্ডের তালিকায় উঠেছে।

থাইল্যান্ডে রাজার বিরুদ্ধে কেউ অপমান ও সমালোচনা করলে তাকে ১৫ বছরের জেল শাস্তি দেয়ার বিধান রয়েছে। তবে ক্ষোভের কারণে এই বিধানের পরোয়া করছেন না অনেকই।

বিশ্বের অনেক দেশের মত থাইল্যান্ডেও প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সর্বশেষ খবর অনুযায়ী দেশটিতে ১ হাজার ৩৮৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ জনের।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা