আন্তর্জাতিক

৮০ টন খাদ্য নিয়ে জার্মান উড়োজাহাজ ব্রিটেনে

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে বৃটেনসহ গোটা ইউরোপ আতঙ্কে, অন্যদিকে ব্রেক্সিট নিয়ে অচলাবস্থা। দুই সঙ্কটকে কেন্দ্র করে ব্রিটেন প্রায় বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে। করোনার নতুন ধরনের আতঙ্কে ফ্রান্স সীমান্ত বন্ধ করে দেওয়ায় আটকা পড়েছে ৫ হাজারের বেশি পণ্যবাহী ট্রাক-লরি।

যেখানে বড় দিনের মৌসুমে এই সীমান্ত দিয়ে দৈনিক ১০ হাজার ট্রাক-লরি যাতায়াত করে। এই পরিস্থিতিতে ব্রিটেনের খাদ্য সঙ্কট আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে সঙ্কট উত্তরনের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জার্মান এয়ারলাইন লুফথানসা। জার্মানি থেকে লুফথানসা এয়ারলাইনের কার্গোবিমানে করে ৮০ টন খাদ্যদ্রব্য এরই মধ্যে পাঠানো হয়েছে।

লুফথানসার কার্গোতে আসা ফল ও শাকসবজি যুক্তরাজ্যের সুপার মার্কেটের তাকগুলো আবার পূর্ণ করবে আশা করা হচ্ছে। জার্মান এয়ারলাইনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কার্গোটি লেটুস, ফুলকপি, ব্রকোলি, স্ট্রবেরি এবং লেবুজাতীয় ফল বহন করছে। চাহিদা মেটাতে অতিরিক্ত বিশেষ কার্গো বিমান চালানোর বিষয়টিও তারা বিবেচনা করছেন।

বুধবার ( ২৩ ডিসেম্বর) লুফথানসা আরও জানিয়েছে, তাদের বি-৭৭৭ কার্গোবিমানটি স্থানীয় সময় দুপুরের দিকে ডনকাস্টার শেফিল্ড বিমানবন্দরে পৌঁছবে। হাজার হাজার লরি এবং কাভার্ড ভ্যান ডোভার সীমান্তের বাইরে আটকে পড়ায় সুপারমার্কেট এবং তাদের সরবরাহকারীরা বিকল্প পথ সন্ধান করার কথা বলে আসছে।

মঙ্গলবার ২২ ডিসেম্বর খুচরা ব্যবসায়ীরা সতর্ক করে বলেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে ট্রাক-লরিগুলোর চলাচল শুরু না করলে টাটকা শাকসবজি, লেটুস, টমেটো, সাইট্রাস এবং ফল ও ফুলকপিসহ নরম ফলমূলের সঙ্কট দেখা দেবে। ২৭ ডিসেম্বরের পর তাদের আর কোনও স্টক থাকবে না। এদিকে বুধবার সকাল থেকে করোনা ভাইরাস পরীক্ষা সাপেক্ষে কেন্ট সীমান্তের ট্রাক-লরি খালাস করা শুরু হয়েছে। তবে দীর্ঘ সারির কারণে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেছে।

ট্রাক চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবরও পাওয়া গেছে । যুক্তরাজ্য সরকার বলেছে, করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়ে গেছে। সীমান্তে আটকা পড়া হাজার হাজার চালকের নমুনা পরীক্ষা করতে হচ্ছে ফলে এই জট খুলতে আগামী সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। সূত্র: দ্য গার্ডিয়ান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা