আন্তর্জাতিক

ফাইজারের টিকা পেল সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক : ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন এশিয়ার মধ্যে প্রথম পেল সিঙ্গাপুর। সোমবার (২১ ডিসেম্বর) এই টিকার প্রথম চালান সিঙ্গাপুরে আসে। খবর এনডিটিভি ও স্ট্রেইট টাইমসের।

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের ধারাবাহিকতায় গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেয় সিঙ্গাপুর।

সিঙ্গাপুরে টিকার চালান আসে বেলজিয়াম থেকে। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে এই টিকা আনা হয়।

সিঙ্গাপুর ২০২১ সালের প্রথম আট মাসের মধ্যে ৫৭ লাখ মানুষকে এই টিকার আওতায় আনার কর্মসূচি হাতে নিয়েছে। স্বাস্থ্যকর্মী, বৃদ্ধ, হাসপাতালে ভর্তি রোগীদের অগ্রাধিকার দেয়া হবে। সোমবার টিকার প্রথম চালান হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। তিনি ফেসবুকে লেখেন, ‘টিকার প্রথম চালান সিঙ্গাপুরে এসেছে, আমি আনন্দিত।’

প্রধানমন্ত্রী লি সিয়েন লুং আরও লিখেছেন, একটা দীর্ঘ ও কষ্টকর বছর গেল। তার আশা, টিকা আসার খবর সিঙ্গাপুরবাসীকে উচ্ছ্বসিত করবে। আর ২০২১ সাল নিয়ে আশাবাদী হওয়া যাবে।

সিঙ্গাপুরে করোনার টিকা নেয়ার বিষয়টি হবে ঐচ্ছিক। তবে প্রধানমন্ত্রী লি সিয়েন লুং জনসাধারণকে টিকা নেয়ার জন্য ব্যাপকভাবে উৎসাহিত করছেন।

ফাইজার-বায়োএনটেকের টিকার দুটি ডোজ নিতে হয়। আর এই টিকা অন্তত মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়।

টিকা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সিঙ্গাপুর। সেদেশের পরিবহনমন্ত্রী ওং ইয়ে কুং বলেন, টিকাগুলো সঠিকভাবে ফ্রিজিং করার জন্য স্থানীয়ভাবে প্রতিদিন চার টন শুকনো বরফ তৈরি করা হচ্ছে।

প্রসঙ্গত, সিঙ্গাপুরে ৫৮ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। তবে মৃত্যুহার তুলনামূলক কম, মারা গেছেন মাত্র ২৯ জন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা