আন্তর্জাতিক

বিএসএফ এর ৪ কর্মকর্তাকে তলব সিবিআই’র

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে গরু পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএসএফ এর ৪ কর্মকর্তাকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আরও জড়িতদের বিষয়ে অধিকতর তথ্য পেতে তাদের তলব করেছে সিবিআই।

সোমবার ( ১৪ ডিসেম্বর) ১ জন ডিআইজি, ২ এসিট্যান্ট কমাড্যান্টসহ ৪ জনকে এ সপ্তাহের মধ্যে নিজাম প্যালেসে সিবিআই সদর দফতরে হাজির হতে বলা হয়েছে। মূল অভিযুক্ত এনামুল হকের সিন্ডিকেট সীমান্ত রক্ষীবাহিনীর একাংশের সঙ্গে হাত মিলিয়ে বেআইনিভাবে বাংলাদেশে গরু পাচারের সঙ্গে জড়িত। খবর : আনন্দবাজার পত্রিকার।

তার আগেই বাংলাদেশে গরুপাচার মামলায় বিএসএফ কমাড্যান্ট সতীশকুমারকে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাকে জিজ্ঞাসাবাদে সীমান্তে আরও কয়েকজন গরু পাচার সিন্ডিকেটের সঙ্গে বিএসএফ কর্মকর্তার সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

এ সংক্রান্ত তথ্য-উপাত্ত সংশ্লিষ্ট নথিপত্র সিবিআইয়ের হাতে তুলে দেয় বিএসএফ এর কর্তারা। সুনিদৃষ্ট অভিযোগের পরই তাদের তলব করে সিবিআই।

এনামুল বর্তমানে জামিনে রয়েছেন। তাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল কিন্তু করোনার অযুহাতে হাজিরা এড়িয়ে যান। তারপর তাকে গ্রেফতারের জন্য তৎপর হয়ে ওঠেন কেন্দ্রীয় গোয়েন্দারা। পরিস্থিতি বুঝতে পেরে সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন এনামুল।

বিচারক এনামুলের জামিন বাতিল করে জেল হেফাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তদন্তে যে সব তথ্য মিলেছে, তা খতিয়ে দেখে ৪ বিএসএফ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে গরু পাচারের ঘটনায় আরও তথ্য পেতে চাইছে সিবিআই।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা