আন্তর্জাতিক

ভারতের অর্থনীতিতে সুনামি আসছে: রাহুলের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা ভাইরাস ও অর্থনীতি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে সতর্ক করলেন বিরোধী কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী। করোনা ও অর্থনৈতিক বিপর্যয়কে তিনি সুনামির সঙ্গে তুলনা করেন।

১৭ মার্চ মঙ্গলবার তিনি ‘সুনামি আসছে’ বলে সতর্ক করলেন কেন্দ্রীয় সরকারকে। এমন এক সময় তিনি এই বিবৃতি দিলেন যখন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৬ জন আর মারা গেছেন তিনজন।

রাহুল গান্ধী বলেন, ভারতের অর্থনীতি বিধ্বস্ত হতে চলেছে। দেশ কি পরিমাণ বেদনাদায়ক দুর্ভোগে পড়েছে এবং কি দুর্ভোগ সামনে আসছে, সে সম্পর্কে আপনাদের ধারণা নেই। এই দুর্ভোগ আসছে একটি সুনামির মতো। মিডিয়ার সামনে রাহুল গান্ধী এ কথা বলেছেন বলে খবর দিয়েছে অনলাইন জি নিউজ।

এ সময় রাহুল গান্ধী ২০০৪ সালে ভারত মহাসাগরে সৃষ্ট বিধ্বংসী সুনামি নিয়েও কথা বলেন।

তিনি বলেন, ওই সুনামির পানি আসতে যাচ্ছে। আমি সরকারকে সতর্ক করছি। তারা বোকা বানাচ্ছে, তাদের কি করতে হবে সে বিষয়ে তাদের স্পষ্ট ধারণা নেই। ভারতকে শুধু কভিড-১৯ এর জন্যই প্রস্তুতি থাকতে হবে এমন নয়। একই সঙ্গে প্রস্তুতি থাকতে হবে অর্থনৈতিক বিপর্যয়ের জন্য, যা আসছে।

তিনি আরো বলেন, আমি এ কথা বার বার বলে আসছি। দুঃখের সঙ্গে এ কথা বলতে হচ্ছে যে, আগামী ৬ মাসের মধ্যে আমাদের জনগণ অকল্পনীয় কষ্টের মধ্যে পড়তে যাচ্ছেন।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে ও এর প্রেক্ষিতে ভারত সরকারের গৃহীত পদক্ষেপকে আক্রমণ করে রাহুল গান্ধী বার বার বক্তব্য রাখেন। করোনা ভাইরাস নিয়ে সমালোচনায় ভারত সরকারকে দায়ী করেছেন রাহুল।

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারকে অসাড় বলে বর্ণনা করেন। রাহুল টুইটে বলেন, আমি বার বার এ কথা বলেই যাবো। করোনা ভাইরাস একটি বিরাট সমস্যা। একে অবজ্ঞা করার মধ্যে কোনো সমাধান নেই।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা