আন্তর্জাতিক

নিভারের ভয়ে ভারতে রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক : আবারও উত্তাল বঙ্গোপসাগর। প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার। হাতে সময় খুবই কম। প্রবল বেগে আছড়ে পড়বে এই সাইক্লোন। এটি মূলত শ্রীলঙ্কা, তামিলনাড়ু ও পুদুচেরিতে তাণ্ডব চালাবে এই সাইক্লোন নিভার। মঙ্গলবার (২৪ নভেম্বর) এই খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

তথ্যানুযায়ী, বঙ্গোপসাগরের দক্ষিণে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে চেন্নাই থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ। দুই দিনের মধ্যে এই নিম্নচাপ সাইক্লোনের রূপ নেবে। তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে বুধবারের (২৫ নভেম্বর) মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

গত মে মাসে সাইক্লোন আম্পানের পর এবছর এটি দ্বিতীয় সাইক্লোন যা বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে। এই ঘূর্ণিঝড়ের নাম দেয়া হয়েছে নিভার। নামকরণ করেছে ইরান।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যত ঘূর্ণিঝড় এগিয়ে আসবে তত তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্র উপকূলে ঝোড়ো বাতাস, বৃষ্টি শুরু হবে। এই অঞ্চলগুলোতে ইতোমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা