আন্তর্জাতিক

সুদানের প্রধানমন্ত্রীর ওপর হামলা, অল্পের জন্য রক্ষা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক। সোমবার তার গাড়ি বহরে হামলার খবর পাওয়া যায়। তবে এতে তার কোনো ক্ষতি হয়নি, তিনি অক্ষত রয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী খারতুমে তাকে লক্ষ্য করে হামলা হয়। আল-জাজিরা জানিয়েছে, রাজধানীতে তার গাড়িবহর লক্ষ্য করে সোমবার একটি বিস্ফোরণ ঘটানো হয়। তবে তিনি ও তার সঙ্গে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা সম্পূর্ন অক্ষত আছেন।

হামদকের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীকে দ্রুত নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে এক সুরক্ষিত স্থানে তিনি অবস্থান করছেন। খারতুম থেকে আল-জাজিরার সাংবাদিক হিবা মরগ্যান জানিয়েছেন, বিস্ফোরণটি প্রধানমন্ত্রীর গাড়িবহর লক্ষ্য করেই চালানো হয়। তিনি এসময় তার কার্যালয়ে যাচ্ছিলেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার পেছনে দায় স্বীকার করেনি।

প্রাপ্ত ফুটেজে দেখা গেছে, সুদানের সর্বোচ্চ কর্মকর্তাদের ব্যবহৃত একটি গাড়ির জানালা ভেঙ্গে গেছে। অপর একটি গাড়ি বিস্ফোরণে দুমরে মুচরে গেছে।

ব্যক্তিগত জীবনে একজন অর্থনীতিবিদ হামদক। গত বছরেরর আগস্ট মাসে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। সুদানের অর্থনৈতিক সংকট সমাধান ও শান্তি স্থাপনই তার প্রথম লক্ষ্য বলে বেশ কয়েকবার জনসম্মুখে বলেছেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঝালকাঠিতে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আহ...

মুন্সীগঞ্জে মহিউদ্দিনের নেতৃত্বে বিএনপির র‍্যালি ও দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি প...

মোংলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামীর গণমিছিল 

ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মোংলায় বাংলাদে...

মাদারীপুরে ফার্নিচারের কাজ করতে গিয়ে কিশোরের মৃত্যু

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী এলাকায় একটি চালে...

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা