আন্তর্জাতিক

সৌদিকে তার গোপন পরমাণু তৎপরতার জবাব দিতে হবে : ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে পরমাণু সমঝোতা লঙ্ঘনের যে অভিযোগ সৌদি আরব করেছে তার জবাবে তেহরান বলেছে, রিয়াদকে তার গোপন পরমাণু তৎপরতার ব্যাপারে জবাবদিহী করতে হবে।

সম্প্রতি জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আব্দুল্লাহ আল-মুয়াল্লেমি ইরানকে পরমাণু সমঝোতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে দাবি করেছেন, ইরান মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতায় উসকানি দিচ্ছে।

জাতিসংঘের প্রথম কমিটিতে নিযুক্ত ইরানের প্রতিনিধি হায়দার আলী বালুজি সোমবার (১২ অক্টোবর) রাতে ওই কমিটির সভায় দেয়া বক্তব্যে সৌদি রাষ্ট্রদূতের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ইরান সব সময় মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে একের পর এক পরিকল্পনা উত্থাপন করেছে। কিন্তু সৌদি আরব ও তার সহযোগী দেশগুলো এসব পরিকল্পনা গ্রহণ না করে উল্টো ইরানের বিরুদ্ধে দোষারোপ ও সামরিক উপায়ে সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে।

ইরানের পরমাণু কর্মসূচিকে সম্পূর্ণ স্বচ্ছ আখ্যায়িত করে বালুজি বলেন, তেহরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ কে পরিপূর্ণ সহযোগিতা করে যাচ্ছে এবং এই আন্তর্জাতিক সংস্থা তার সর্বশেষ প্রতিবেদনে এ সহযোগিতার কথা নিশ্চিত করেছে।

ইরানের এই শীর্ষস্থানীয় কূটনীতিক বলেন, নিজের পরমাণু কর্মসূচির ক্ষেত্রে সৌদি আরব কমপ্রিহেন্সিভ সেফগার্ড এগ্রিমেন্ট পুরোপুরি মেনে চলছে না। এমনকি আইএইএ বারবার আহ্বান জানানো সত্ত্বেও দেশটি তার পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রবেশ করতে দিচ্ছে না।

বালুজি সৌদি আরবের গোপন পরমাণু স্থাপনাগুলো চিহ্নিত করার জন্য ব্যাপকভিত্তিক আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, সৌদি আরবের পরমাণু তৎপরতায় পশ্চিমা দেশগুলোর সহযোগিতা বন্ধ করলেই কেবল এ ব্যাপারে আন্তর্জাতিক সমাজের উদ্বেগ প্রশমিত হবে।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা