আন্তর্জাতিক

গাঞ্জা শহর গুড়িয়ে দিল আর্মেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক : সপ্তাহ পেরুতে চললেও বিতর্কিত নাগর্নো-কারাবাখের নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। এরিমধ্যে ২৩০ জনের বেশি প্রাণ হারিয়েছেন।

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের কর্তৃত্ব নিয়ে ইউরোপের দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ক্রমে বেড়েই চলছে। আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গাঞ্জায় হামলা চালিয়েছে আর্মেনিয় বাহিনী। সোমবারের অনলাইন প্রতিবেদনে সবশেষ এই হামলার খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আনুষ্ঠানিকভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আজারবাইজানের অংশ হলেও আর্মেনিয় খ্রিস্টান নৃগোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা নাগোরনো-কারাবাখ অঞ্চলে এক সপ্তাহের বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ-লড়াই চলছে।

নাগোরনো-কারাবাখের স্বঘোষিত বিচ্ছিন্নতাবাদী সরকার বলছে, আঞ্চলিক রাজধানী স্টেপ্যানকার্টে আজেরি বাহিনীর গোলা বর্ষণের পর তারা আজারবাইজানের গাঞ্জা শহরের সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

রোববার (৪ অক্টোবর) এক সংক্ষিপ্ত বিবৃতিতে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আর্মেনিয়ার সেনা গাঞ্জায় গোলা বর্ষণ করেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় এই শহর নাগোরনো-কারাবাখের উত্তর সীমানায় অবস্থিত।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী জাকারি হাসানোভ পরে বলেন, এটা স্পষ্টই উসকানি মূলক পদক্ষেপ এবং এর ফলে সংঘাত বৃহৎ আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। তবে গাঞ্জায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি আজারবাইজান। তবে হামলায় বেশ কিছু ভবন ধ্বংসের ভিডিও প্রকাশ পেয়েছে।

এক সপ্তাহ আগে শুরু হওয়া এই সংঘাত-লড়াইয়ে এ পর্যন্ত দুই শতাধিক মানুষের প্রাণহানির কথা জানা গেছে। তবে এই সংখ্যাটা আরও অনেক বেশি বলেই ধারণা। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর সেখান থেকে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত নতুন এই দেশ দুটির মধ্যে বারবার সংঘাত ও লড়াইয়ের ঘটনা ঘটেছে। তবে নব্বইয়ের দশকের পর এটাই সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা। ভয়াবহ এই সংঘাতের জন্য উভয় পক্ষই বিরোধীর পক্ষকে দোষারোপ করে আসছে।

আজারবাইজানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের সেনারা রোববার থেকে সাতটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। অপরদিকে নাগোরনো-কারাবাখ বলছে, তাদের সেনরা সম্মুখে নিজেদের অবস্থান আরও সংগত করেছে।

যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছে আর্মেনিয়া। কিন্তু এরপর শুক্রবার রাত থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আবার শুরু হয়। শনিবারের সংঘর্ষে আরও ৫১ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছিল নাগোরনো-কারাবাখ।

প্রকাশ্যে তুরস্ক সমর্থিত আজারাবাইজান নাগারনো-কারাবাখ এবং সংলগ্ন এলাকাগুলো থেকে আর্মেনিয়ার সেনা প্রত্যাহার করে নেয়ার দাবি জানিয়ে আসছে। বিতর্কিত এই অঞ্চলটি নিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নভূক্ত দেশ দুটি ১৯৮৮-৯৪ পর্যন্ত যুদ্ধ জড়িয়েছিল। পরে যুদ্ধবিরতি হলেও এ নিয়ে কোনো স্থায়ী সমাধান এখনও হয়নি।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

ইনানী সৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা