সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতের মণিপুরে ফের উত্তেজনা সৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মণিপুরে ৬ নারী ও শিশুর লাশ উদ্ধারের ঘটনায় নতুন করে এ রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ সময় মৃত ব্যক্তিরা সকলেই সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সদস্য বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধারের খবর পাওয়ার পর থেকেই রাজ্যে নতুনভাবে সহিংসতা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কয়েকটি এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন: গাজায় হামলায় ৯৬ ফিলিস্তিনি নিহত

সোমবার ( ১৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মেইতেই সম্প্রদায়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ঐ মৃত ব্যক্তিদের কয়েকদিন আগে সংখ্যালঘু কুকি গোষ্ঠীর সদস্যরা অপহরণ করেছিলো। তবে পুলিশ এই অভিযোগের সত্যতা নিশ্চিত করতে কোনো তথ্য দেননি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে গত বছরের মে মাস থেকে চলা এই সংঘর্ষে এখন পর্যন্ত ২ শতাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এছাড়া হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছে। তার মধ্যে গত শনিবার এই রাজ্যের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্তত ১ ডজন আইনপ্রণেতার বাড়ি ও কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা। তবে সহিংসতার ঘটনায় ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরই পাশাপাশি মেইতেই অধ্যুষিত ইম্ফল উপত্যকা ও বিষ্ণুপুর জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা