সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন।

আরও পড়ুন : গাজায় হামলায় ৯৬ ফিলিস্তিনি নিহত

সোমবার (১৮ নভেম্বর) পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

রোববার বৈরুতের ঘনবসতিপূর্ণ রাস আল-নাবা এলাকায় বাথ রাজনৈতিক দলের সদর দপ্তরে ইসরায়েলি হামলার ওই ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওই হামলায় ৪ জন নিহত হয়েছেন। তবে নিহতদের নাম উল্লেখ করেনি মন্ত্রণালয়।

আরও পড়ুন : নেতানিয়াহুর বাড়িতে বোমা হামলা গ্রেফতার ৩

আফিফের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর হিজবুল্লাহ রোববার সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়, হামলায় সিরিয়ান বাথ পার্টির লেবানিজ শাখার সদর দপ্তরের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় ১৪ জন আহত হওয়ার পাশাপাশি চারজন নিহত হয়েছেন। লেবানিজ বাথ পার্টি মূলত সিরিয়ান বাথ পার্টির একটি শাখা। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এই দলের নেতৃত্বে রয়েছেন এবং তিনি দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর মিত্র বলে পরিচিত।

আরও পড়ুন : মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা

এদিকে আল জাজিরা বলছে, গত এক দিনে লেবাননে ইসরায়েলি হামলায় আরও অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৮১ জনে পৌঁছেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা