সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

জার্মানিতে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর কোলনে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে হওয়া এই বিস্ফোরণে ঐ এলাকার বড় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর ঘটনাস্থলে অভিযান শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: ফের ট্রাম্পকে হত্যাচেষ্টা

জার্মানির নর্থ রাইন ভেস্টফালিয়া রাজ্যের কোলন শহরের মাঝামাঝি এলাকায় সোমবার সকালে একটি বিস্ফোরণের শব্দে পুরো এলাকাটি কেঁপে ওঠে। এই বিস্ফোরণের পরই শহরটির কেন্দ্রের রুডলফপ্লাৎজ ও ফ্রিজেনপ্লাৎজ অঞ্চলের মধ্যকার সংযোগ-সড়ক বন্ধ করে দেওয়া হয়।

এদিকে বিভিন্ন জার্মান সংবাদমাধ্যম ও বার্তাসংস্থা ডিপিএর খবর অনুযায়ী, ঘটনাস্থলে পুলিশের বড় ধরনের একটি অভিযান চলছে।

অপরদিকে কোলন শহরের হোহেনজলের্নরিং পাড়াটি মূলত ক্লাব, বার ও পাবের জন্য পরিচিত ছিলো। মূলত ঐ অঞ্চলেই এ বিস্ফোরণটি হয় বলে জানা যায়। এই বিস্ফোরণের ফলে সেখানকার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল কানাডা

রেডিও কোলনের খবরে বলা হয়, এই বিস্ফোরণে ১ ব্যক্তি আহত হয়েছে, তবে আর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা