সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল কানাডা

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৫।

আরও পড়ুন : ফের ট্রাম্পকে হত্যাচেষ্টা

সোমবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রোববার কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার উপকূলীয় শহর পোর্ট ম্যাকনিলে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে।

আরও পড়ুন : ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা

ইউএসজিএস জানায়, প্রশান্ত মহাসাগরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্রতলের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে।

এছাড়া মার্কিন জাতীয় সুনামি কেন্দ্র ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করেনি।

প্রসঙ্গত, গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে কানাডার ভ্যাঙ্কুভার দ্বীপের টোফিনো উপকূলে রিখটার স্কেলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তবে সেই কম্পনের জেরে তাৎক্ষণিকভাবে হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। কম্পনের ফলে সুনামির কোনও আশঙ্কা নেই বলেও সেসময় কর্তৃপক্ষ জানিয়েছিল।

আরও পড়ুন : অশান্ত মণিপুর

এর আগে গত বছরের অক্টোবরে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় মৃদু ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় প্রায় মধ্যরাতে অনুভূত সেই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৯।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা