সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিস্ফোরণে নিহত ৪৮

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় জ্বালানির ট্রাক বিস্ফোরণের ঘটনায় ৪৮ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের সড়কে এলোপাতাড়ি গুলি

বার্তাসংস্থা রয়টার্স জানায়, রোববার নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

জ্বালানির যে ট্রাকটি বিস্ফোরিত হয়েছে সেটির সঙ্গে আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এরপরই এটিতে বোমার মতো বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন : রাখাইনের নৌ ঘাঁটি আরাকান আর্মি দখলে

নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি বলেছে, জ্বালানির ট্রাকের সঙ্গে অন্য যে ট্রাকের সংঘর্ষ ঘটে সেটিতে করে গবাদি পশু ও সাধারণ মানুষ পরিবহন করা হচ্ছিল। বিস্ফোরণের পর আশপাশে থাকা গাড়িতে আগুন ধরে যায়।

জরুরি ব্যবস্থা এজেন্সির মুখপাত্র হুসেইনি ইব্রাহিম জানান, দুর্ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাস্থলের পরিস্থিতি নিরূপণে তখনো কাজ চলছিল বলে জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা