সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হামাস প্রধান ইসমাইল নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে বলে একটি প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন: কেরালায় ভূমিধসে নিহত বেড়ে ৫৪

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর ১টি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে জানানয় যে, তারা যেই ভবনে অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হলে হানিয়া এবং তার ১ জন দেহরক্ষী নিহত হয়।

আইআরজিসি আরও বলেন , মঙ্গলবার (৩০ জুলাই) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরানে গিয়েছিলেন।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক

এদিকে পৃথক একটি প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, সশস্ত্র গোষ্ঠী হামাস নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন। এ কথা বলে বুধবার ১ বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

এ সময় একটি বিবৃতিতে ইসলামপন্থি হামাস তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। এই বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আমাদের মহান ফিলিস্তিনি জনগণ, আরব ও ইসলামী জাতি এবং বিশ্বের সমস্ত মুক্ত মানুষের কাছে শোক প্রকাশ করেছে: ভাই, নেতা, শহীদ, মুজাহিদ ইসমাইল হানিয়া তেহরানে নিজের আবাস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে তিনি নিহত হয়েছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা