সংগৃহীত
আন্তর্জাতিক

আসামে বন্যা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসাম বড় ধরনের বন্যার মুখে পড়েছে । বিগত কিছু দিন ধরেই ব্রহ্মপুত্রসহ আরো কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এর ফলে বেশ কিছু জায়গায় পানি ঢুকছে। চলতি এই বন্যায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আসামের পাশাপাশি অরুণাচল প্রদেশেও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

আরও পড়ুন: ভারতে পদদলিত হয়ে ৮৭ জনের মৃত্যু

আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানায়, এই পর্যন্ত আসামে বন্যা কবলিত হয়েছে ১৯ জেলা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সাড়ে ৬ লক্ষ মানুষ। এছাড়াও অরুণাচলের সীমান্ত এলাকার দিকে ভূমিধসের ফলে ২ রাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

অপরদিকে শুক্রবার (৫ জুলাই) পর্যন্ত আসামে ভারী-অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

ব্রহ্মপুত্র ছাড়াও আরও যে সকল নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে যাচ্ছে সেই নদীগুলো হলো, সুবানসিরি, দিখৌ, দিসাং, বুড়িদিহিং, জিয়া-ভারালি, বেকি এবং কুশিয়ারা।

সোমবার (০৩ জুলাই) ১ বিবৃতিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, আমাদের পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে ব্যাপক বর্ষণ হচ্ছে এর ফলে সৃষ্টি পাহাড়ি ঢল, এই বন্যার জন্য দায়ী।

আরও পড়ুন: কেনিয়ায় সরকারবিরোধী আন্দোলন, নিহত ৩৯

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী’র সাথে ইতোমধ্যে টেলিফোনে কথা হয়েছে। এ সময়ে তিনি এবং কেন্দ্রীয় সরকার আসামকে যাবতীয় সহায়তা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা