সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ফ্রান্স-সুইজারল্যান্ড-ইতালিতে ঝড়ে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্স, সুইজারল্যান্ড এবং ইতালিতে শক্তিশালী ঝড় এবং ভারী বৃষ্টিপাতে ৭ জনের প্রাণহানি ঘটেছে। দেশগুলোর স্থানীয় কর্তৃপক্ষ রোববার (৩০ জুন) এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন : সুবর্ণচরে খামারি ও উদ্যোক্তাকে সম্মাননা

সোমবার (১ জুলাই) এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় শনিবার ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় আবে অঞ্চলে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের বয়স ৭০ থেকে ৮০ বছর। গাছের নিচে গাড়ি চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে। প্রচণ্ড বাতাসের মধ্যেই তারা গাড়িতে করে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

আরও পড়ুন : শ্রেণিকক্ষে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

এক বিবৃতিতে বলা হয়, ওই গাড়িতে থাকা অপর একজনের অবস্থা বেশ গুরুতর। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে প্রতিবেশী সুইজারল্যান্ডে মারা গেছেন আরও ৪ জন এবং আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন : শিক্ষকের অপসারণ চেয়ে মানববন্ধন

অপরদিকে ইতালির পুলিশ বলেছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছে।

গত সপ্তাহান্তেও সুইজারল্যান্ডের দক্ষিণপূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এতে একজন প্রাণ হারায় এবং বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা