সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

জেলেনস্কির শহরে রুশ হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৯ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ২৯ জন।

আরও পড়ুন : কঙ্গোতে নৌকাডুবে নিহত ৮০

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানায়, বুধবার একটি আবাসিক ভবনে হামলার ঘটনায় আহতদের মধ্যে ৫ শিশু রয়েছে। এর আগে চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট বলেছে, ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছে জরুরি সেবা, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে সার্চ ডগ। হামলার পর ওই এলাকায় আগুন নেভাতে দেখা গেছে দমকল কর্মীদের।

আরও পড়ুন : কুয়েতে ভবনে আগুন, নিহত ৩৯

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা ডিএসএনএসের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, আহত এক নারীকে ধ্বংসস্তূপ থেকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে, নিহতদের স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলেনস্কি। তিনি জানান, প্রতিদিন, প্রতি ঘণ্টায় রাশিয়ার সন্ত্রাস প্রমাণ করেছে যে, ইউক্রেনকে তার অংশীদারদের সঙ্গে নিয়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে।

আরও পড়ুন : ইসরায়েলে রকেট ছুড়ল হিজবুল্লাহ

তবে, জেলেনস্কির শহরে হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা