সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতি স্পেন-নরওয়ের

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দুই দেশ স্পেন ও নরওয়ে।

আরও পড়ুন : গাজায় নিহত ছাড়াল ৩৬ হাজার

মঙ্গলবার (২৮ মে) স্পেন সরকারের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মন্ত্রিসভা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার একটি উদ্দেশ্য ছিল: ইসরাইলি ও ফিলিস্তিনিদের শান্তি অর্জনে সহায়তা করা।

আরও পড়ুন : পাকিস্তানে বন্দুকযুদ্ধে সেনাসহ নিহত ২৮

বিবিসি বলেছে, স্পেনের প্রধানমন্ত্রী আজ সকালে একটি প্রকাশ্য ভাষণ দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে এই অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ জরুরি ছিল।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ জানান, এটি একটি ‘ঐতিহাসিক ন্যায়বিচারের’ বিষয়, পাশাপাশি স্থায়ী শান্তির দিকে একটি ‘অপরিহার্য’ পদক্ষেপ।

আরও পড়ুন : ইসরাইলের গুলিতে মিসরীয় সেনা নিহত

তিনি আরও বলেন, বিশ্বের প্রায় ১৪০টি দেশ যারা ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে তাদের সঙ্গে স্পেনও যোগ দেবে।

এএফপির খবরে বলা হয়, নরওয়ে সরকারও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে রেমালের তাণ্ডব, নিহত ২

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেছেন, ৩০ বছরেরও বেশি সময় ধরে নরওয়ে ফিলিস্তিনি রাষ্ট্রের সবচেয়ে জোরালো সমর্থকদের একজন।

যদিও স্পেন এবং নরওয়ের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। তেল আবিব বলেছে, সাত মাসেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধের মাঝে স্পেন ও নরওয়ের এমন সিদ্ধান্ত হামাসের জন্য পুরস্কার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা