সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল ইতালির নেপলস

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসে ১৬০টিরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে সেখানকার বাড়িঘর থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বহু স্কুলও বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪০

মঙ্গলবার (২১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ইতালির নেপলসের আশপাশের এলাকায় গত সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে সেখানে ১৬০ টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। একের পর এক ভূমিকম্পের পর বাড়িঘর খালি করা হয়েছে এবং অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : গাজায় ইসরাইলি হামলায় নিহত ১৮

ইতালির পোজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত ৮টার দিকে সবচেয়ে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) জানায়, গত ৪০ বছরের মধ্যে এটিই ছিল এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

নেপলসের মেয়র গাইতানো মানফ্রেদি জানান, একের পর এক কম্পনে বাসিন্দারা আতঙ্কিত হতে পারেন। তাই কর্মকর্তারা তাদের বিষয়ে দেখছেন।

আরও পড়ুন : বিমানের তীব্র ঝাঁকুনিতে নিহত ১

তিনি আরও জানান, ভবিষ্যতে ‘আরও গুরুতর ভূমিকম্প হতে পারে’। কর্মকর্তাদের ‘এই জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

স্থানীয় মিডিয়া জানায়, গত কয়েক মাসে যে নিম্নস্তরের ভূমিকম্প হয়েছে তার কারণে বেশ কয়েকটি পরিবার পুরোপুরি এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাবছে। স্থানীয় একটি আউটলেট নেপলসের একজন বাসিন্দাকে উদ্ধৃত করে বলেছে, তারা কখনও এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করেনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা