ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জনের মৃত্যূু

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ায় একটি বাঁধ ভেঙে অন্তত ৪২ জন মারা গেছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন: ডেঙ্গুতে বিশ্বে ৪০ হাজার মৃত্যুর আশঙ্কা

অঞ্চলটিতে গত এক সপ্তাহের বেশি সময় ধরে ভারী বৃষ্টি হওয়ার ফলে দেখা দিয়েছে বন্যা। ভেসে গেছে অনেক বাড়ি-গাড়ি।

সোমবার (৪ এপ্রিল) কেনিয়া সরকারের মুখপাত্র আইজ্যাক মাইগুয়া মওয়াউরা জানান, মূলত কেনিয়ার বিশাল অংশ বন্যার পানিতে তলিয়ে গেছে। এছাড়া বেশ কিছু এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে।

গত মার্চের পর থেকে এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ১০৩ জন। বাড়ি ছেড়ে পালিয়েছেন হাজার হাজার বাসিন্দা।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত ৫

কেনিয়ার নাকুরু কাউন্টি গভর্নর সুসান কিহিকা বলেন, মারাত্মক পরিস্থিতি উন্মোচিত হচ্ছে। কারণ মানুষ ও ঘরবাড়ি বন্যার পানিতে ভেসে যাচ্ছে। আমরা পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। যারা ভেসে গেছে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে।

কেনিয়া রেড ক্রস সোসাইটি জানিয়েছে, কামুচিরি গ্রামে আকস্মিক বন্যার কারণে বেশ কয়েকজনকে মাই মাহিউতে একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র: এএফপি, সিএনএন

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা