সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরাইলে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্ত-লাগোয়া ইসরাইলের কিরিয়াত শোমোনা শহরে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে।

আরও পড়ুন: লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৭

বুধবার (২৭ মার্চ) ভোরের দিকে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

হিজবুল্লাহ দাবি করেছে দক্ষিণ লেবাননের একটি গ্রামে ইসরাইলি সামরিক বাহিনীর হামলা করে। তবে শোমোনা শহরে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি সেখানে কোন প্রকার হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তাও জানা যায়নি।

গত মঙ্গলবার ইসরাইলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের হাব্বারিয়াহ গ্রামে ভয়াবহ বিমান হামলা চালায়। ইসরাইলি বিমান হামলায় হাব্বারিয়াহ গ্রামে অন্তত ৭ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: বাল্টিমোরে সেতুধস, ৬ জনের মৃত্যুর আশঙ্কা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর কয়েক দিন পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলে হামলা শুরু করে। ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর অনেক সদস্যে পাল্টাপাল্টি হামলায় ইতোমধ্যে প্রাণহানি ঘটেছে।

এছাড়াও লেবানন-ইসরাইল সীমান্তের উভয় প্রান্তের লাখ লাখ মানুষ ঘর ছেড়ে পালিয়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা