সংগৃহীত
স্বাস্থ্য

সিরাজগঞ্জে ডেঙ্গুতে মারা গেল স্কুলছাত্রী

নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার বাহুকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মিথিলা খাতুন (১৬) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এ ছাত্রীর।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ২৩৬৭

নিহত মিথিলা সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও বাহুকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিলো।

মিথিলার বাবা আনোয়ার হোসেন বলেন, কয়েক দিন ধরে জ্বর, শরীর ব্যথা ও ডায়রিয়াতে ভুগছিল। অবস্থার অবনতি দেখে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার পরিবর্তন না হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা করলে মিথিলার ডেঙ্গু ধরা পড়ে। ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায় মিথিলা।

আরও পড়ুন: ডেঙ্গু ভাইরাসের ৪ ধরন

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মো. হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৫ জন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এ নিয়ে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১১ জন।

এছাড়াও জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন প্রায় ৭৬ জন। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন। আজকে যে স্কুলছাত্রীর মৃত্যুটি হয়েছে সেই তথ্য এখনো হাসপাতাল থেকে আমাদের জানানো হয়নি। এটি যোগ করলে ৩ জন হবে।

এই কর্মকর্তা আরও জানান মারা যাওয়া আগের ২ জন ব্যক্তির একজন চৌহালী উপজেলার ও অন্য জন বেলকুচি উপজেলার।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা